বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‎ফেলানী হত্যার এক যুগ পর-ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুন হত্যার এক যুগ পেরিয়ে গেলেও তার পরিবার এখনো সেই ক্ষত ভুলতে পারেনি। তবে এবার পরিবারের জন্য এসেছে নতুন এক সুখবর। ফেলানী হত্যার এক যুগ পরে তার আপন ছোট ভাই মোঃ আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন।‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

‎এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় তিনি অংশ নিয়ে উত্তীর্ণ হন।‎অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে রয়েছে। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে আমরা সর্বদা সতর্ক। আশা করি, প্রশিক্ষণ শেষে ফেলানীর ছোট ভাই মোঃ আরফান হোসেন একজন দক্ষ ও যোগ্য সদস্য হয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।”

‎২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কাঁটাতারে ঝুলে থাকা সেই হৃদয়বিদারক দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে তার পরিবার।ফেলানীর ছোট ভাইয়ের বিজিবিতে যোগদানকে পরিবার ও স্থানীয়রা দেখছেন নতুন স্বপ্ন পূরণের পদক্ষেপ হিসেবে। তাদের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন তার ছোট ভাই মোঃ আরফান হোসেন পূর্ণ করবে।


কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit