শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করিম বলেন, যেভাবে ক্ষমতালোভীরা ভোটের মাধ্যমে মেধাবীদের লজ্জা দিয়েছে, নিজেদের না শোধরালে আগামী জাতীয় নির্বাচনেও জনগণ তাদের কলঙ্কিত করবে।

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই ঢাকা-১৮ আসন থেকে আমরা আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতিক তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করার আহবান জানান।
গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটরি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ্, ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ,ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ। 

গণ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। বক্তারা বলেন, এই সমাবেশটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও দাবিগুলোকে তুলে ধরেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit