বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিশ্ব ওজোন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘‌বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম’। প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার অঙ্গীকার। প্রতিবারের মতো এবারো বাংলাদেশে সরকারিভাবে বিশ্ব ওজোন দিবস পালন করা হচ্ছে।

১৯১৩ সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন ওজোন স্তর আবিষ্কার করেন। এ স্তরের বৈশিষ্ট্য বের করেন ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন। বায়ুমণ্ডলের এ ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তর দশকে। বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে এ ওজোন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশের সুযোগ পায়। ফলে ধীরে ধীরে মানুষসহ সব প্রাণীই আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যানসারসহ নানা কঠিন ও জটিল রোগে। তাই পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।

১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বরে গৃহীত এ প্রটোকল অনুযায়ী, সদস্যদেশগুলো ২০৪০ সালের মধ্যে ওজোন স্তর ধ্বংস করে এমন গ্যাস উৎপাদন, ব্যবহার সীমিত ও নিষিদ্ধ করতে সম্মত হয়। ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে প্রতিবছরই বাংলাদেশ পালন করে আসছে দিবসটি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit