শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

ফরিদপুরের ভাঙ্গায় মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে পৌর সদরের নওপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই এলাকার এদেন মাতবরের ছেলে। এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলায় প্রস্ততি নিচ্ছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে (১৪ সেপ্টেম্বর) নিহত আফসার শেখের নাতি সুমন ও ভাগনে নজরুল কাজীর ছেলে আবির বাড়ির পাশের বিলে গোসল করতে গিয়ে হাতাহাতি ও মারামারি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বাড়িতে এসে সুমনকে আবারও মারপিট করে আবির। বিষয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাগনে নজরুল কাজী ও ভগ্নিপতি বিল্লাল কাজীর কাছে জানতে চান আফসার শেখ।

এর জের ধরে ভাগনে নজরুল কাজী ও ভগ্নিপতি বিল্লাল কাজীসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে বাড়ির সামনে রাস্তার ওপর হকিষ্টিক দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যা করে আফসার শেখকে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit