সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : সিডনির পাঞ্জবোলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠান। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানের শুরুতে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়। আয়োজকরা জানান, প্রবাস জীবনের ক্লান্তি দূর করে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।

সন্ধ্যার পুরো আয়োজন জুড়ে ছিল আড্ডা, হাসি-আনন্দ ও স্মৃতিচারণ। উপস্থিতদের জন্য পরিবেশন করা হয় বাঙালি ঐতিহ্যবাহী নানা ধরনের সুস্বাদু খাবার।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজন করেন আবুল কালাম আজাদ ও লিপি আক্তার। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit