রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ব্যবসায়ী শাওন হত্যা মামলায় রিমান্ডে আনিসুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার কাঁচামাল ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িযোগে কাঁচামালের ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। 

আন্দোলনের সময়ে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit