মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাদেশ ও দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ বলে দাবি করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হলে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পরবর্তী সময়ে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এরপর এরশাদ এসে সেই গণতন্ত্র পুনরায় হত্যা করে। সেখান থেকে দেশ ও মানুষকে উদ্ধারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।

আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে দেশজুড়ে জুলুম, নির্যাতন করে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষায় দীর্ঘ ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। যার মাধ্যমে ‘২৪-এর জুলাই গণঅভ্যুথানে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

তিনি বলেন, বিএনপির হাতেই দেশ নিরাপদ। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশজুড়ে শান্তি বিরাজ করেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে। সুতরাং বিএনপির হাতেই দেশ থাকবে সুরক্ষিত ও নিরাপদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কোনো আপস নেই বলে জানান বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। তিনি বলেন, ফ্যাসিস্টদের নিয়ে যারা দল ভারী করার চেষ্টায় আছে, তারা দলের উপকারের পরিবর্তে ক্ষতি করছে বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ সময় আকন কুদ্দুসুর রহমান আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এগে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৪ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit