সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে আরও দুই ব্যক্তি রয়েছেন। 

তারা হলেন, কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ দিন বেলা সাড়ে ১১টায় তারা কুতুবজোম ইউনিয়নে ৩০ শয্যাবিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটালে পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডবিউটিএর ঘাট থেকে স্পিডবোটে চড়ে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর তারা হোপ হসপিটাল পরিদর্শন করেন। 

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপের যৌথ প্রযোজনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আরেকটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit