শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না ষষ্ট শ্রেণির ছাত্র ইমাম ইসলামের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহি বাস চাপায় ইমাম ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ‎বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎ 
‎নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ‎পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছুটি হলে মহাসড়ক হয়ে হেটে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইমাম ইসলাম। দিঘীরহাট এলাকায় পৌছলে বুড়িমারী থেকে আসা ঢাকাগামি ফাওমিতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ‎ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২৩


Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit