শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আমাদের যেটা প্রাপ্য সেটা ঘুষ দিয়ে পেতে হয়: তাসনিম জারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, ‘আমরা যেকোনো সরকারি অফিসে গেলেই মনে হয় কারও করুণার পাত্র, আসলে এগুলো তো আমাদের অধিকার। ভূমি অফিসে যেতেই এখন আমাদের ভয় লাগে; কারণ, এখানেই গেলেই আমাদের ঘুষ দিতে হবে। আমাদের যেটা প্রাপ্য সেটা ঘুষ দিয়ে পেতে হয়।’

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তাসনিম জারা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ করছে। আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো, তাহলে যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করে, এটা বের করলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। যারা ক্ষমতায় থাকেন, তারাই দুদকের প্রধানকে নিয়োগ দেন, তাই যার কাছ থেকে নিয়োগ পেয়েছেন, তাকে তো ভয় পাবেনই।’

এনসিপি নেত্রী আরও বলেন, ‘আমরা চাই, নিয়মটা পাল্টাতে। এমন নিয়ম হোক যাতে যে-ই ক্ষমতায় থাকুক, তাকেই সুষ্ঠু তদন্তের আওতায় আনুক। তাদের বিচার নিশ্চিত করুক। নতুন নিয়মই আমাদের নতুন সংবিধান। সাধারণ জনগণের হয়েই এনসিপি নতুন সংবিধানের আওয়াজ তুলছে। যেটির মধ্যে নাগরিক অধিকারটুকু ফিরে আসবে।’

রাজনীতিতে তরুণ ও নারীদের অবদান সম্পর্কে তাসনিম জারা বলেন, ‘বিগত সময়গুলোতে তরুণদের অনেক ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে। ছোট বয়সের মানুষের কিন্তু দেশের প্রতি মায়া থাকে। বয়স হয়ে গেলে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস কমে যায়। কিন্তু তরুণদের মধ্যে সে সাহসটা অনেক বেশি থাকে। তরুণদের অহেতুক ছোট করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের নারীরা গণঅভ্যুত্থানে একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নারীরা যাতে নিরাপদে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, আমরা এটিরও দাবি তুলছি।’

উঠান বৈঠকে এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, নুরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit