শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ নিশ্চিত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাচদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান।

৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit