মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

দলিল লেখক মোশারফ হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View
ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তবে দলিল লেখকের স্ত্রী শাহিনুর পলাতক রয়েছেন।

একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান, স্ত্রী শাহিনুর ও রিপন মিলে মোশারফকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে এবং গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার বাদি সোলায়মান ভূঁইয়া আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit