বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

বুড়িগঙ্গায় হাত বাঁধা যুবক-যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সাথে হাত বাঁধা অবস্থায় যুবক-যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর ও নারীর বয়স প্রায় ৩০ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর যুবতীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাটে ভাসমান অবস্থায় ওই যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় যুবকের হাতের সাথে যুবতীর এক হাত বাঁধা ছিলো।

ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। লাশ ফুলে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। তাদের পরিচয় শনাক্তে ফরেনসিক দলকে অবগত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit