শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

ডাকসু নির্বাচন: প্যানেলের বাইরের প্রার্থিতা প্রত্যাহারে নেতাকর্মী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলসমূহের বাইরে সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আদেশ মমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংগঠনটি।
শনিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের যেসব নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীগণ বাদে তাদের সকলকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit