শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

যেভাবে ৬০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণ করবে এনটিআরসিএ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত মঙ্গলবার (১৯ আগস্ট) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। যোগ্যপ্রার্থী না থাকায় প্রায় ৬০ হাজার ফাঁকাই থেকে গেছে।

এ পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যাক্রমের মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের অধিক শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকায় পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এ পদগুলো পূরণের জন্য নতুন করে সুপারিশমালা তৈরি করা হয়েছে। শিগগিরই এ সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে। কীভাবে এ পদগুলো পূরণ করা যায়, সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএ আরও জানিয়েছে, কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি ছিল। এ পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি। ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধাতালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। বাদ পড়েছেন পিছিয়ে থাকারা।

সূত্র : এএফপি ও রয়টার্স।

 

আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit