বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

জাবি ছাত্রলীগ নেতা সাবেক সহকারি প্রক্টর ‘ললিপপ’ জনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : সাভারে জুলাই ছাত্রহত‍্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকরিচ‍্যুত সহকারি প্রক্টর মাহমুদুর রহমান জনি ওরফে ‘ললিপপ জনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরের দিকে সাভার পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তথ‍্য প্রযুক্তি ও সোর্স মারফত খবর পেয়ে সাভার থানার উপ-পরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে রাজফুলবাড়িয়াধীন পুলিশ টাউনে অভিযান চালিয়ে জনি ওরফে ললিপপ জনিকে গ্রেফতার করা হয়।

সে বৈষম্যবিরোধী ছাত্রহত‍্যা মামলার (৪৪[৮]২৪) আসামি বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত জনি’র গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর থানার হারুয়া গ্রামে। তার পিতার নাম মোঃ মফিজ উদ্দিন।

সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, জনি উল্লেখিত হ‍ত‍্যা মামলার সন্ধিগ্ধ আসামি। তদন্তে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পেয়ে তাকে খুঁজছিল পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তার অবস্থান জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার অপরাপর সহযোগীদের ধরতে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

অভিযোগ আছে, ধৃত জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকাকালীন ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ‍্যসহনানা অনিয়মের সাথে জড়িত ছিলেন। এছাড়াও বিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন, হামলা ও থানা পুলিশকে ম‍্যানেজ করে মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি তার নিত‍্যনৈমত্তিক ঘটনা ছিল।

অবৈধ উপায়ে ত‍ৎকালীন আওয়ামী প্রশাসনের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ম‍্যানেজ করে প্রথমে শিক্ষক ও পরে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন জনি। তবে তিনি সাবেক ভিসি অধ্যাপক শরীফুল ইসলামের অনুসারী ছিলেন বলে জানা যায়।

ক‍্যাম্পাসে নারী কেলেঙ্কারি ও নানা অভিযোগে পরে স্থায়ীভাবে চাকরিচ‍্যুত হন এই জনি।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit