মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে বিভিন্ন ভারতীয় প্রসাধনী ও ঔষধ জব্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর  বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।বুধবার (২০ আগস্ট)  রাত পৌনে ১২টার দিকে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার  লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি,র  নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মোঃ আশেক এলাহী এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।
মাটিরাঙ্গা  জোন সূত্রে জানা গেছে  জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,১৮,২৬০.০০ টাকা। আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, বলেন,অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit