শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়ছা আক্তার (২০), মো. আরমান (২৫) এবং তানজির (২৪ )।

পুলিশ জানায়, ঢাকামুখী প্রাইভেট কারের (চট্র মেট্রো গ ১১-৯৭৫৫) চাকা পাঞ্চার হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ২ যাত্রী মো. আরমান এবং তানজিল নিহত হন। মারাত্মক আহত রায়ছা আক্তারকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের মরদেহ হাসাড়া থানায় রয়েছে। ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত কারটি দ্রুত সরিয়ে ফেলা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit