শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাত জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় গাজীপুরে মামলাটি দায়ের করেন। বাকি আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, মো. শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ি শাখায় গাজীপুর সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি করপোরেশনের ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের টঙ্গি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে খোলা চলতি হিসাব খোলা হয়। চলতি হিসাব খোলার সময় কেওয়াইসি ফর্মে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর তার ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাব গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো সভার রেজ্যুলেশন ব্যতীত সাবেক মেয়র আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে।

প্রতারণামূলকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হিসাবটি খোলা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, ব্যাংক হিসাবটি খোলার পর ২০২১ সালের মার্চ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং ২ কোটি ৬০ লাখ টাকা নগদে, ৮ হাজার ৫ টাকার পে-অর্ডার ও বাকী ১৬ হাজার ৯৯০ টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit