মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

বড় হারে চাকরি হারালেন নেইমারদের কোচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক  : ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে নেইমারদের দল সান্তোস। এত বড় হারের পরই প্রধান কোচ ক্লেবার হাভিয়েকে বহিস্কার করে ক্লাব কর্তৃপক্ষ।

হাভিয়েরের বিদায়ের কথা নিশ্চিত করেছে সান্তোস কর্তৃপক্ষ। নতুন করে সান্তোসের কোচের দায়িত্বে কে আসবেন সেটি এখনও পরিষ্কার করেনি ক্লাব কর্তৃপক্ষ।

সোমবার এক্স হ্যান্ডলে সান্তোস এক পোস্টে জানায়, ‘সান্তোস ফুটবল ক্লাবের কোচ ক্লেবার হাভিয়ের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার সেবার জন্য সান্তোস ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানাচ্ছে।’

৬১ বর্ষী এই ব্রাজিলিয়ান কোচ পালমেইরাস এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব ছিলেন। গত এপ্রিলে সান্তোসের কোচিংয়ের দায়িত্ব নিয়ে ১৯ ম্যাচে ২১ পয়েন্টে সান্তোসকে ১৫তম স্থানে রেখে বিদায় নিচ্ছেন।

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য একটি গোল খায় সান্তোস। কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে পাঁচবার বল জড়ায় নেইমারদের জালে।

এই ম্যাচের আগে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪–০ গোলের। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে (ক্লাব বিশ্বকাপের ম্যাচ) এবং ২০১৭ সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি।

কিন্তু এদিন সেই দুই হারও যে পেছনে পড়ে গেল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে ৭–১ গোলে বিধ্বস্ত হলেও সে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। 

দুর্দান্ত এই জয়ে ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে ভাস্কো দা গামা। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে ১৫ নম্বরে।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit