মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

সুখবর পাচ্ছেন নেইমার, ভিনি শুনছেন দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচের দল এখনও জানায়নি ব্রাজিল। তার আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর, দলে ফিরছেন নেইমার। একই সঙ্গে বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়ে দিয়েছে প্রাথমিক স্কোয়াডও।

এ মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ওই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে কারা থাকতে পারেন, তার ধারণা দিয়েছে গ্লোবো।

গণমাধ্যমটি জানিয়েছে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। খবরটি সত্যি হলে দীর্ঘ সময় পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরবেন এই তারকা। এদিকে ব্রাজিলের হয়ে দাপুটে ফর্মে থাকা ভিনিকে রাখছেন না আনচেলত্তি। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। পাঁচদিন পর (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার এল আল্টোতে খেলবে ব্রাজিল। এটিই তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। বিশ্বকাপ আগেই নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা, এই মুহূর্তে বাছাই পর্বের টেবিলে আছে তিনে। শীর্ষে আর্জেন্টিনা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit