শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

‘বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

নিউজ ডেক্সঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ভালোবাসা অর্জন করেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসে অন্য দলগুলোকে সেভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখবে।

তিনি বলেন, তারেক রহমান পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাজনীতি করেন। আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী দিনে তারেক রহমান ও খালেদা জিয়ার মতো সমকক্ষ নেতৃত্ব বাংলাদেশ আর তৈরি হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit