মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন ১২ খেলোয়াড়, আরও যারা আছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কেই জায়গা দেয়নি পিসিবি। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির প্রত্যেকটিতে জায়গা পেয়েছেন ১০জন করে খেলোয়াড়।  

গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড় থাকলেও  এবছর পিসিবি সেই সংখ্যা বাড়িয়ে ৩০ জন করেছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ১২ জন খেলোয়াড়। উদীয়মান প্রতিভাবানদের প্রতি আস্থা এবং স্কোয়াডের গভীরতা ও ভবিষ্যৎ উন্নয়নে কৌশলগত গুরুত্ব দিতেই নতুনদের বেশি করে সুযোগ দিচ্ছে বোর্ড।

কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে জায়গা পাওয়ারা হলেন–আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম। গত বছর ভালো পারফরম্যান্সের জন্য সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন–আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আয়ুব, সালমান আলী আগা এবং শাদাব খান।

May be an image of football, soccer and text
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ৩০ খেলোয়াড়ের তালিকা। ছবি: পিসিবি

একই ক্যাটাগরিতে অবস্থান ধরে রেখেছেন নয়জন খেলোয়াড়–আবদুল্লাহ শফিক (ক্যাটাগরি সি), খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (সবাই ক্যাটাগরি ডি), নোমান আলী, সাজিদ খান, সাউদ শাকিল (সবাই ক্যাটাগরি সি) এবং শাহীন শাহ আফ্রিদি (ক্যাটাগরি বি)।

এবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আট খেলোয়াড়। তারা হলেন–আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। পূর্বে এরা সবাই ডি ক্যাটাগরিতে ছিলেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা:
ক্যাটাগরি–বি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি–সি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, শাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।

ক্যাটাগরি–ডি: আহমেদ দানিয়াল, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit