স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টটির ইতিহাসে এবারই প্রথম শিরোপার স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। তবে এবার শিরোপা জিতলেও দলটির আয় কমেছে।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫ শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস। ২০২৫ অর্থবছরে ইন্ডিয়াউইন স্পোর্টস মুনাফা করেছে ৮৪ কোটি রুপি, যা ২০২৪ অর্থবছরে ছিল ১০৯ কোটি রুপি। তাদের বাৎসরিক আয় ৭৩৭ কোটি রুপি থেকে ৬৯৭ কোটি রুপিতে নেমে গেছে।
এই হিসাবের মধ্যে একই মালিকানায় থাকায় অন্যান্য লিগের ফ্র্যাঞ্চাইজি দলের আয়ও ধরা হয়েছে। ইন্ডিয়াউইনের মতো পরিস্থিতি আরসিবির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লক্ষ্ণৌর মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসেরও।
কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:০০