মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সেই রিকশাচালককে নিয়ে ডিএমপির বক্তব্য..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

নিউজ ডেক্সঃ  ধানমন্ডি ৩২ এলাকায় গত ১৫ আগস্ট ফুল দিতে আসা মো. আজিজুর রহমান নামের সেই রিকশাচালককে হত্যা মামলায় আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলে, ৩২ নম্বর থেকে আটকের পর ধানমন্ডি থানার এপ্রিল মাসে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

তালেবুর রহমান আরও বলেন,আসলে মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit