রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত-এনসিপি, ভিন্ন অবস্থানে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদের মতো দলগুলো গণভোট-গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে। অপরদিকে বিএনপির অবস্থান- আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন। তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান- আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদের মতো দলগুলো। তারা গণভোট-গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছে।

এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেন, এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা কোনোভাবে কোনোকিছু চাপিয়ে দিতে পারবো না। তবে দলগুলোর সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন।

প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করবো।

অন্যদিকে এনসিপি ও জামায়াতে ইসলামী বলছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে কারণে শিগগিরই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা।

দীর্ঘ আলোচনার পর গত পাঁচই অগাস্ট জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও এ নিয়ে হতাশা প্রকাশ করেন এনসিপি- জামায়াতে ইসলামীসহ কিছু কিছু রাজনৈতিক দল।

গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও দেওয়া হবে না”।

এরপরই জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়টি সামনে আসে।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit