বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী মৈত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় পর একসঙ্গে দেব, শুভশ্রী। এ জুটির অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে হিট হলেও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে তাদের। বিষয়টিকে কীভাবে দেখছেন রুক্মিণী, বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রীকে এ প্রশ্ন করা হয়।

 

বিশেষ সাক্ষাৎকারে কথা বলছেন রুক্মিণী। ছবি: সংগৃহীত

 

রুক্মিণী আরও বলেন,যারা আমাকে চেনেন তারা জানেন, আমার অনুভূতিটা কী? এত বছর পর ‘ধূমকেতু’ সিনেমাটা এসেছে, দর্শকপ্রিয়তা পেয়েছে, এটাই বড় পাওয়া। তবে সোশ্যাল মিডিয়ায় যে নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সেটা মজার ছলে ঠিক আছে কিন্তু সত্যি মানসিক অবস্থা যদি তাদের এমন হয় তবে এরজন্য তারাই মানুষ হিসেবে পিছিয়ে আছে আমি বলবো। আর এ প্রসঙ্গে দেবের উদ্দেশে আমি বলবো, দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের দিন এক মঞ্চে হাজির হন দেব-শুভশ্রী। নেচে, গেয়ে নজরকাড়া উপস্থিতি ভক্তদের উপহার দেন। আর তাতেই ভক্তরা কটাক্ষের তীর ছুঁড়ে দেয় দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। অন্তর্জালে ছড়িয়ে পড়ে একাধিক কুরুচিকর মন্তব্য। তবে সিনেমা প্রমোশনের বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন দেব-শুভশ্রীর পরিবার ও কাছের মানুষরা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit