সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গাতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন এর মধ্য গড়গড়িয়ার গোমতি নদীর পাড়ে খেলতে গিয়ে সুজয় ত্রিপুরা (২৬ মাস)বয়সের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়া  শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসন। শুত্রুবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গোমতি ইউনিয়নের মধ্য গড়গড়িয়া নামক এলাকায় এক পাহাড়ি শিশু বাড়ির পাশে গোমতি নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।মৃত শিশু মধ্য গড়গড়িয়ার জয়ন্ত ত্রিপুরার ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ি পাশে গোমতি নদীর পাড়ে স্থানীয় এক পাহাড়ি বাচ্চাটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে পারিবারের লোকজনকে খবর দেয় এবং খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে  গিয়ে বাচ্চাটিকে মৃত অবস্থা উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানান।শুত্রুবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর নির্দেশনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার পক্ষে উপজেলা প্রশাসনের ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর এর ত্রাণ তহবিল থেকে নগদ ২০হাজার টাকা নিহতের পিতা জয়ন্ত ত্রিপুরার   হাতে তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ।এসময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,গড়গড়িয়ার মৌজার হেডম্যান অনিল বিকাশ ত্রিপুরা,নিহতের পিতা জয়ন্ত ত্রিপুরা
উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit