শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকাল ৭টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন। আজ যাত্রার পূর্বক্ষণে তার ছেলে খন্দকার মারুফ বলেন, চিকিৎসকদের পরামর্শে লন্ডনে যাচ্ছেন আব্বু। আপনারা দোয়া করবেন। বিএনপির নেতা-কর্মীদের কাছে আমাদের অনুরোধ সবাই বাবার জন্য দোয়া করবেন। ২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময়ে ২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় তাকে।

সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছিলেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর তাকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit