বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বচ্ছ প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগে এসপির লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বরগুনা জেলা পুলিশ সুপার। বুধবার দুপুরে বরগুনা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জানা যায়, কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। এর আগে পুলিশ সুপারের পক্ষে বরগুনার বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পুলিশ সুপারের পক্ষ থেকে চাকরি প্রার্থী ও অভিভাবকদের প্রতি দেওয়া হয়েছে সচেতন বার্তা।

পুলিশ সুপার বলেন, ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত কনস্টেবল বাছাই ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত দিনে পুলিশের নিয়োগে মানুষের মধ্যে ধারণা ছিল ঘুস ছাড়া পুলিশের চাকরি হয় না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা। প্রতারক চক্র পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।

তিনি বলেন, গত বছর বরগুনায় পুলিশ নিয়োগ পরীক্ষায় চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়ে বেতাগী উপজেলার বাসিন্দা ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এ বছর যাতে নতুন করে আর কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ।

এ কারণেই বরগুনার বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা পোস্টের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে। আমি বরগুনায় যতদিন চাকরি করব ততদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকব।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit