মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হজ ও ওমরাহ মেলা শুরু আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি সূত্রে এই তথ্য জানা গেছে।

হজ এজেন্সি অব বাংলাদেশ-হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, বৃহস্পতিবার সকালে হজ ও ওমরাহ মেলা উদ্বোধন হবে। চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত।

তিনি জানান, মেলায় হজ এজেন্সি, তিন-চারটি উড়োজাহাজ কোম্পানি, ছয়-সাতটি ব্যাংক ও আইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলাটিতে সব মিলে ১৫৪টি স্টল থাকবে। হজ ও ওমরাহ পালনে মানুষকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলাটির মাধ্যমে বিভিন্ন হজ্জ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

হাব জানায়, দেশের হজযাত্রীদের অধিকাংশই গ্রামীণ এলাকায় বাস করেন। বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি এবং যোগাযোগের সুযোগ তৈরি হবে।

হাব আরও জানায়, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী- বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস, মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে। এখন জবাবের অপেক্ষায়।

 

কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit