মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে বাঁকীতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়িয়ে ছিঁড়ে দিয়েছে যুবক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাঁকীতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে অমানবিক এমন ঘটনা ঘটে। এমন অমানবিক ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড়ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) মুদি দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকীতে সিগারেট নিতে গেলে দোকানদার দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাঁকীর টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আকষ্মিকভাবে দোকানদারের ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দোকানদার আমানুজ্জামান একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে। আহতের বড়ভাই নাজমুল ইসলাম অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাঁকীতে সিগারেট চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছোটভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে দিয়েছে। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এমনকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হযেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit