বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয় রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট

মিছিলের প্রস্তুতির সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে মশাল মিছিলের প্রস্তুতির সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।‌

সোমবার দিবাগত রাতে তাদের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা থেকে স্থানীয়রা তাদেরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বাড়ে আজুগিরচালা গ্রামের সামনে। পরে স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া দেয়।‌ এসময় ধাওয়া খেয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে গেলেও ৪ জনকে আটকে ফেলেন তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit