মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বাইসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের সদরপুরে বাইসাইকেলের সাথে ধাক্কায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুপুরে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

মুনের হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit