মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা: বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন মার্টিনেজের বিকল্প ভাবছে স্কালোনি? কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি মঙ্গলবার বসতেন: আলী ইমাম মজুমদার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

জাপা নির্বাচনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪ Time View

নিউজ ডেক্সঃ  দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেছেন, ‘দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান চুন্নু বলেন, ‘আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। আমি গত প্রায় চার বছর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।’

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব। জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল, জাতীয় পার্টির একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়মকানুন, আইন মেনে আমরা এই কাজগুলো করব।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit