বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৩০ Time View

ডেস্ক নিউজ : সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক আটকে দেয় আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কটি ব্যবহারকারীরা।

একই দাবিতে গত ১২ দিন ধরে শেবাচিম হাসপাতালের সামনের বান্দ রোড, সদর রোডে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি করে আসছে আন্দোলনকারীরা। আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এ সিন্ডিকেট ভাঙতে হবে। ১০ দিন আন্দোলনের পর আজ আমরা বরিশাল ব্লক করতে বাধ্য হয়েছি। মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।

আরেক আন্দোলনকারী ব্লগার কাফি বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি, স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরব না। ’আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নিয়েছেন। অবরোধের কারণে আটকে পড়া একাধিক বাস যাত্রী বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল পর্যন্ত এসেও নথুল্লাবাদে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছি।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit