বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ব্যালন ডি’অরের তালিকায় ব্রাজিলের কারা আছেন, আর্জেন্টিনার ক’জন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেছে এবারের ব্যালন ডি’অরের তালিকা। আর তাতেই নতুন করে এই পুরস্কার নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স থেকে শুরু করে আছেন ১৭টি দেশের খেলোয়াড়। 

৩০ জন খেলোয়াড়কে নিয়ে গড়া হয়েছে এই তালিকা। এতে সবচেয়ে বেশি ৪ জন করে আছে ফ্রান্স আর ইংল্যান্ডের খেলোয়াড়। স্পেন আর পর্তুগালের ৩ জন আছেন এই তালিকায়। এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ২ জন করে খেলোয়াড় আছেন এখানে। বাকি ১০জন খেলোয়াড় আছেন ১০টি দেশ থেকে।

আর্জেন্টিনার দুই খেলোয়াড় হলেন লাওতারো মার্তিনেজ ও আলেক্সিস মাক আলিস্তার। আর ব্রাজিলের দুই খেলোয়াড় হলেন বার্সেলোনার রাফিনিয়া ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। 

ব্রাজিলের ২ খেলোয়াড় এই তালিকায় থাকলেও এবারের ব্যালন ডি’অর ব্রাজিলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাফিনিয়া যে এবারের ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট! তার সঙ্গে স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের উসমান দেম্বেলেকে ধরা হচ্ছে অন্য দুই ফেভারিট। 

আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মোট ছয়টি বিভাগে মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

ব্যালন ডি’অর-পুরুষ

• উসমান দেম্বেলে – পিএসজি (ফ্রান্স)

• জিয়ানলুইজি দোন্নারুমা – পিএসজি (ইতালি)

• জুড বেলিংহাম – রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)

• দেজিরে দুয়ে – পিএসজি (ফ্রান্স)

• ডেনজেল ডামফ্রিস – ইন্টার মিলান (নেদারল্যান্ডস)

• সেরহু গিরাসি – বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)

• আর্লিং হলান্ড – ম্যানচেস্টার সিটি (নরওয়ে)

• ভিক্টর ইয়োকেরেস – আর্সেনাল (সুইডেন)

• আশরাফ হাকিমি – পিএসজি (মরক্কো)

• হ্যারি কেইন – বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)

• খিচা কাভারেস্কাইয়া – পিএসজি (জর্জিয়া)

• রবার্ট লেভানডফস্কি – বার্সেলোনা (পোল্যান্ড)

• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার – লিভারপুল (আর্জেন্টিনা)

• লাওতারো মার্তিনেজ – ইন্টার মিলান (আর্জেন্টিনা)

• স্কট ম্যাকটমিনে – নাপোলি (স্কটল্যান্ড)

• কিলিয়ান এমবাপ্পে – রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)

• নুনো মেন্দেস – পিএসজি (পর্তুগাল)

• জোয়াও নেভেস – পিএসজি (পর্তুগাল)

• পেদ্রি – বার্সেলোনা (স্পেন)

• কোল পালমার – চেলসি (ইংল্যান্ড)

• মাইকেল ওলিসে – বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)

• রাফিনিয়া – বার্সেলোনা (ব্রাজিল)

• ডেকলান রাইস – আর্সেনাল (ইংল্যান্ড)

• ফাবিয়ান রুইজ – পিএসজি (স্পেন)

• ভার্জিল ফন ডাইক – লিভারপুল (নেদারল্যান্ডস)

• ভিনিসিয়ুস জুনিয়র – রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)

• মোহাম্মদ সালাহ – লিভারপুল (মিসর)

• ফ্লোরিয়ান ভির্টজ – লিভারপুল (জার্মানি)

• ভিতিনিয়া – পিএসজি (পর্তুগাল)

• লামিনে ইয়ামাল – বার্সেলোনা (স্পেন)

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit