রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

চুলের যত্নে অ্যালোভেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক বা চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। এর কোমল এবং হাইড্রেটিং বৈশিষ্ট্যের কারণে এটি কন্ডিশনার, শ্যাম্পু এবং চুলের মাস্ক হিসেবেও ব্যবহার করা হয়। কাঁচা অ্যালোভেরা জেল কি সরাসরি আপনার চুল এবং মাথার ত্বকে ব্যবহার করেন? অ্যালোভেরা এভাবে চুলে ব্যবহার করা কি উপকারী? চলুন জেনে নেওয়া যাক, চুলে অ্যালোভেরা ব্যবহার করলে কী হয়-

খুশকি নিয়ন্ত্রণ করে

অ্যালোভেরার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর কারণে তা খুশকির সমস্যা নিয়ন্ত্রণে কাজ করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে খুশকি দূর করা সহজ হয়। এটি মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে কাজ করে।

মাথার ত্বকের জ্বালাপোড়া কমায়

অ্যালোভেরার প্রাকৃতিক প্রশান্তিদায়ক গুণ মাথার ত্বকের লালচে ভাব, চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে কাজ করে, যা সংবেদনশীল মাথার ত্বকের জন্য এটি একটি উপকারী ও কার্যকরী প্রতিকার হতে পারে। তাই মাথার ত্বক ঠান্ডা রাখতে এটি ব্যবহার করতে পারেন।

চুল হাইড্রেট করে

অ্যালোভেরা একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা মাথার ত্বক এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের শুষ্কতা এবং ভঙুরতাও কমায়। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে তা চুলকে হাইড্রেট রাখতে কাজ করে। ফলে চুল থাকে প্রাণবন্ত ও উজ্জ্বল।

চুল লম্বা করে

অ্যালোভেরা চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং মাথার ত্বকে রক্ত ​​প্রবাহ বাড়ায় বলে মনে করা হয়, যা চুলের বৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে। যারা লম্বা চুল পেতে চান তারা নিয়মিত চুলে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। এতে দ্রুতই উপকার পাবেন।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit