মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র ও ভোটের রোডম্যাপকে স্বাগত জানালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র‍্যালির পূর্বে সমাবেশে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদের আমলে কোনও রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। সকলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল।

এজন্য রাষ্ট্র ও সরকারের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করার আহ্বান জানান তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হতে চলছে। গণতন্ত্র উদ্ধার করবে সাম্য ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি।

 

 

কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit