মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল। এরআগে শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে ওই যুবক নিখোঁজ হয়। মৃত শওকত রহমান একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শওকত রহমান ও তার ছোট ভাই সৌরভ রহমান (১৬) সহ তার বন্ধুরা খেলাধুলা শেষে নিজ এলাকার পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় পুকুরের মাঝখানে গেলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় শওকত। পরে তার ছোটভাই ভাই ও বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে খোঁজা খুঁজি করে শওকতকে না পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়।

পরে খুলনা ডুবুরি দল গতকাল রোববার সকাল ৬টার দিকে শওকত রহমানের মরদেহ উদ্ধার করে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং খুলনা থেকে ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম চালায়। পরে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit