বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

যুক্তরাষ্ট্রে হার্টের বয়স নির্ধারণে বিনামূল্যে অনলাইন টুল চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

স্বাস্থ্য ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা বলছে, অনেকের হৃদযন্ত্র হয়তো তাদের প্রকৃত বয়সের চেয়ে বেশি ‘বুড়ো’ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফাইনবার্গ স্কুল অব মেডিসিন পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অনেক প্রাপ্তবয়স্ক মানুষের হৃদযন্ত্রের বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশ কয়েক বছর বেশি।

এই বিষয়ে মানুষকে সচেতন করতে এবং নিজ নিজ হৃদ্‌রোগ ঝুঁকি সহজভাবে বোঝাতে গবেষকরা তৈরি করেছেন একটি অনলাইন টুল—PREVENT Risk Age Calculator। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এই টুলটি ব্যবহারকারীর রক্তচাপ, কোলেস্টেরল, ওজন-দৈহিক উচ্চতার অনুপাত (BMI), ওষুধ গ্রহণ, ধূমপান ও ডায়াবেটিস পরিস্থিতি বিশ্লেষণ করে হৃদ্‌রোগ বা হার্টফেল (হৃদযন্ত্র অকেজো হওয়া) হওয়ার সম্ভাবনা নির্ধারণ করে। এই ঝুঁকি একটি বয়স হিসেবে দেখায়, যাতে সহজে বোঝা যায় হৃদ্‌যন্ত্রের অবস্থা তথা বয়স কোন পর্যায়ে আছে।

গবেষণার প্রধান লেখক ড. সাদিয়া খান বলেন, জটিল তথ্যের পরিবর্তে যদি বলা যায় কারও হৃদযন্ত্রের বয়স ৬০, অথচ প্রকৃত বয়স ৫০—তবে তা অনেক স্পষ্ট বার্তা দেয় এবং চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।

গবেষণায় ৩০ থেকে ৭৯ বছর বয়সী ১৪ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের কারও আগের কোনো হৃদরোগের ইতিহাস ছিল না। এতে দেখা গেছে, নারীদের গড় হার্ট এজ ছিল ৫৫.৪, যেখানে প্রকৃত বয়স ছিল ৫১.৩ বছর। পুরুষদের ক্ষেত্রে গড় হার্ট এজ ছিল ৫৬.৭, যা প্রকৃত বয়সের (৪৯.৭ বছর) চেয়ে প্রায় ৭ বছর বেশি।

ড. খান জানান, হার্ট এজ যদি প্রকৃত বয়সের চেয়ে ৫ বছর বা তার বেশি হয়, তাহলে তা উদ্বেগের বিষয়।

গবেষক দল আশা করছে, এই টুল ব্যবহার করে চিকিৎসক ও রোগী উভয়ে হৃদ্‌রোগ প্রতিরোধ বিষয়ে আরও কার্যকর আলোচনা করতে পারবেন এবং ঝুঁকি অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিতে পারবেন।

তবে গবেষকরা বলছেন, এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। যেমন, ‘ঝুঁকির মান’ কীভাবে নির্ধারিত হবে, তার ওপর ফলাফল নির্ভর করে। ফলে আরও বড় পরিসরে এই টুলের ব্যবহার ও যাচাই জরুরি বলে মত দিয়েছেন গবেষকরা।

এই অনলাইন টুল সাধারণ মানুষকে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য নিয়ে সচেতন করতে এবং ভবিষ্যৎ হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit