শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

সবার আগে কোরআন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : কোরআন মহান আল্লাহর বাণী, জ্ঞানের খনি। কোরআন মানুষকে পরিচালিত করে সঠিক পথে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই এ কোরআন সঠিক পথেরই দিশা দেয়।’ (সুরা : ইসরা, আয়াত : ৯)

তাই মুমিনের উচিত সব কাজে কোরআনকে প্রাধান্য দেওয়া।

যেমন—
কোরআন শিখি সবার আগে : জীবনের প্রভাতবেলার সূচনা হোক কোরআন শিখে। আলিফ-বা-তা অধ্যয়ন হোক শিক্ষার প্রথম সবক। আর তা হোক প্রত্যেক মানুষের শ্রেষ্ঠত্বের পরিচায়ক। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০২৭)
কোরআন পড়ি সবার আগে : কোরআন এক মহান গ্রন্থ, যা বানায় অফুরন্ত সওয়াবের ভাগীদার। এ জন্য  প্রতিদিনই কোরআন পড়ি। কোরআন পাঠ প্রথমেই করি এবং শ্রেষ্ঠ ফজিলত অর্জন করি। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি  কোরআনের একটি হরফ পাঠ করবে, তাকে একটি সওয়াব দেওয়া হবে, যার পরিমাণ হবে ১০টি সওয়াবের সমপরিমাণ।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৯১০)
কোরআন বুঝি সবার আগে : পবিত্র কোরআন এক নিগূঢ় তত্ত্ব-নির্মিত, অলংকারে অলংকৃত, গভীর ভাবসম্পন্ন এবং ভাষা ও সাহিত্যে অতুলনীয় এক মহাগ্রন্থ। এর প্রতিটি আয়াতে লুকিয়ে আছে এমন জ্ঞান, এমন আলো, যা অন্তরকে উদ্ভাসিত করে, চিন্তাশক্তিকে জাগিয়ে তোলে। এ কারণে কোরআন নিয়ে গবেষণা করি। তাতে অধিক সময় ব্যয় করি। আল্লাহ তাআলা বলেন, ‘তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? না কি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ?’ (সুরা : মুহাম্মাদ, আয়াত : ২৪)

কোরআনে খুঁজি সবার আগে : কোরআন জ্ঞানের আধার।

এ জন্য যেকোনো দ্বিনি বিধান জানতে প্রথমেই কোরআনে খোঁজা আবশ্যক। তারপর সুন্নাহে, তারপর শরিয়তের অন্যান্য উৎস। বিষয়টির প্রমাণ পাওয়া যায় নিম্নোক্ত হাদিসে। তিনি মুয়াজ (রা.)-কে ইয়েমেনে পাঠানোর পূর্বে জিজ্ঞাসা করলেন, যদি তোমার সামনে বিচার-ফয়সালার কোনো বিষয় আসে, তাহলে তুমি কিভাবে ফয়সালা করবে? মুআজ (রা.) বললেন, আল্লাহর কিতাব (কোরআন) অনুযায়ী ফয়সালা করব। নবীজি (সা.) তখন বললেন, যদি আল্লাহর কিতাবে না পাও? তিনি বললেন, তাহলে সুন্নাহ অনুযায়ী ফয়সালা করব। নবীজি (সা.) আবার জিজ্ঞাসা করলেন, যদি উভয়টির কোনোটিতেই না পাও? মুআজ (রা.) বললেন, তাহলে আমি ইজতিহাদ (গবেষণা) করে ফয়সালা করব এবং কোনোরূপ অবহেলা করব না। কথাটি শুনে নবীজি (সা.) তাঁর বুকের ওপর হাত মেরে বললেন, সব প্রশংসা আল্লাহর, যিনি স্বীয় রাসুলের প্রতিনিধিকে এমন বিষয়ের তাওফিক দিয়েছেন, যা তাঁর রাসুলকে সন্তুষ্ট করে।
(মুসনাদে আহমদ, হাদিস : ২২১০০)

কোরআনের চিকিৎসা সবার আগে : পবিত্র কোরআন আত্মার প্রশান্তি ও রোগমুক্তির এক অমূল্য নিরাময়। তাই রোগব্যাধি, ব্যথা ও জখমে প্রথমেই কোরআনি চিকিৎসা গ্রহণ করি। কোরআন পড়ে আক্রান্ত দেহে ফুঁক দিই।  কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমি  কোরআন নাজিল করেছি, যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহস্বরূপ। কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের কেবল ক্ষতিই বৃদ্ধি করে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮২)

আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দান করুন। আমিন।

কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit