বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য ফিল্ডিং, অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দারুণ পারফর্ম করছেন এবি ডি ভিলিয়ার্স। ঝোড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষ বোলারদের। এবার তিনি বাজিমাত করলেন ফিল্ডিং দিয়ে। তার অবিশ্বাস্য পারফর্ম্যান্সে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, চলে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

শেষ পর্যন্ত প্রোটিয়াদের জয় নিশ্চিত হলেও ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ফাইনালে উঠতে পারবে না। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান, দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ভালো বোলিংয়ের। অজি ব্যাটার রব কুইনি প্রথম বলেই ওয়েন পারনেলকে ছক্কা মারেন। 

সমীকরণ দাঁড়ায় পাঁচ বলে আট রান। দ্বিতীয় বলেই কুইনি বল উড়িয়ে মারলেন এক্সট্রা কভারে। তখন চারটা একেবারেই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু বাঁম পাশে দৌড়ে গিয়ে দুর্দান্ত ডাইভ দিয়ে বল থামান এবি ডি ভিলিয়ার্স। বাঁচিয়ে দেন নিশ্চিত তিনটি রান।

পারনেল এরপর দুর্দান্ত বোলিং চালিয়ে যান। শেষ বলে প্রয়োজন পড়ে তিন রানের। ব্যাটিংয়ে ছিলেন সেট হয়ে যাওয়া ড্যান ক্রিশ্চিয়ান, যিনি তখন ৪৮ রানে অপরাজিত। পারনেল ফুলার লেন্থে বল করেন, ক্রিশ্চিয়ান সোজা খেলেন। রান নিতে দৌড় দেন। 

সাধারণত এমন শটে দুই রান নিশ্চিত থাকে, যা হলে ম্যাচটা টাই হয়ে যেত। কিন্তু ফিল্ডিংয়ে ছিলেন ডি ভিলিয়ার্স। যেন বিদ্যুৎ গতিতে ছুটে এসে বল কুড়িয়ে এক মুহূর্ত দেরি না করে ছুড়ে দেন উইকেটের দিকে। নন-স্ট্রাইকার অনেকটা দূরে ছিলেন। রানআউট হয়ে যান।

শেষ ওভারের আগেও ডি ভিলিয়ার্সের এমন ফিল্ডিংয়ের দেখা মিলেছে। এই পারনেলের বলেই ক্রিস লিনের অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি। পঞ্চম ওভারে লিন বলটা লং অনের দিকে উড়িয়ে মেরেছিলেন। মিড অন থেকে ছুটে গিয়ে ডি ভিলিয়ার্স সে ক্যাচটা নেন অবিশ্বাস্যভাবে।

তবে ফিল্ডিংয়ে অবিশ্বাস্য এমন পারফর্ম্যান্স দেওয়া ডি ভিলিয়ার্সের দিনটা ব্যাট হাতে অবশ্য ভালো কাটেনি। ৪ বলে ৬ রান করেছিলেন তিনি। তবে ফিল্ডিং দিয়ে সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন তিনি। 

এর আগে ডি ভিলিয়ার্স যেন একাই দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তুলেছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৩১১ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি। সেমিতে তার ব্যাটিং পারফর্ম্যান্স না পেলেও তার ফিল্ডিংয়ের জোরে প্রোটিয়ারা পেয়েছে জয়, চলে গেছে ফাইনালে। 

প্রোটিয়াদের হয়ে ৩৫ বলে ৭৬ রান করেন মরনে ফন উইক, সঙ্গে ওপেনার জন স্মাটসের ৫৭ রানের ইনিংসে ভর করে দলটা পায় ১৮৬ রানের পুঁজি। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিশ্চিয়ান। এর আগে শন মার্শ ২৫, ক্রিস লিন ৩৫, ডার্সি শর্ট ৩৩ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন পারনেল ও হারডাল ভিলহোয়েন। 

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও, এবার সেই সুযোগ ভিলিয়ার্সের সামনে। ডব্লিউসিএলের শিরোপা জয়ের খুব কাছাকাছি আছেন তিনি। ডি ভিলিয়ার্সও নিশ্চয়ই এই সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবেন না।

আগামী ২ আগস্ট ফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান সরাসরি ফাইনালে উঠেছে, কারণ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ভারত না খেলেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এতে করে পাকিস্তান পায় ‘ওয়াকওভার’।

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit