মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

সূচকের বড় উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৩১ জুলাই) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ দশমিক ৪১ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১১৪ দশমিক ৩৫ পয়েন্ট ও ১ হাজার ১৭০ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২৮১ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ২০২ দশমিক ৩৮ পয়েন্টে ও ৯ হাজার ৩২৫ দশমিক ৭৪ পয়েন্টে।
 


আর সিএসই-৫০ সূচক ৩০ দশমিক ১১ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬ দশমিক ০১ পয়েন্টে ও ৯৪৮ দশমিক ১৯ পয়েন্টে। আর ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৪৮১ দশমিক ৬৫ পয়েন্টে।

তবে সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১ কোটি ৬৫ লাখ টাকা।

সিএসইতে ২২৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit