মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ‌‘৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন- ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের Professional Squash Association (PSA) চ্যালেঞ্জ ট্যুর ২০২৫ এবং মেয়েদের World Squash Fedaration (WSF) ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসঙ্গে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলংকার পেশাদার খেলোয়াড়রা অংশ নেন।

World Squash Fedaration (WSF)

সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচসমূহ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে ইন-শা-আল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড়রা ছাড়াও অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস্ এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit