বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

সাভার সরকারী কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ড. মো: আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডে জড়িতসহ নানা অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে সাভার সরকারী কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: আখতারুজ্জামান একজন দুর্নীতিবাজ ও স্বৈরাচার। এছাড়া, তিনি বিগত সময়ে ফ্যাসিবাদ আওয়ামী পন্থি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
এছাড়াও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কলেজের অধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উর্ধতনদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit