সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুর্গাপুরে এনসিপি‘র দলীয় কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকাল ১০.৩০ ঘটিকার সময়, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌরশহরের জজ কোর্ট এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার।

সাইফুল্লাহ্ হায়দার বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুই হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসাই হবে এনসিপি। তিনি আরো বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের আপনার মতো সদস্যদের প্রয়োজন নেই।

কেউ যদি এনসিপি‘র পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় সে আমাদের কেউ নয়। দুর্গাপুরের দলীয় কার্যালয়টি অত্র উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে। এনসিপি সারাদেশে বিস্তার লাভ করছে। আসুন আমরা ন্যায়ের পথে দাঁড়াই। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম আইনী, কলমাকান্দা উপজেলা সমন্বয়ক আহমেদ সফি, দুর্গাপুর উপজেলা সমন্বয়ক রেজাউল করীম মাসুম, উপজেলা কমিটির সদস্য মামুনুর রশীদ খান, সালমান হোসাই প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit