বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সোমবার (২৮ জুলাই) তারা যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্ক হার কম হবে। তিনি বলেন, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক পরিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০২.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit