রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

জুলাই সনদের প্রাথমিক খসড়া লেখা হয়েছে : আলী রীয়াজ..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

জুলাই সনদে প্রাথমিক খসড়া লেখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।রবিবার (২৭ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের সংলাপ শুরু হওয়ার আগে তিনি এমনটা জানান। আজকের বৈঠকে প্রথমে পুলিশ সংস্কার কমিশন, এরপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। আলী রীয়াজ বলেন, জুলাই সনদের একটি প্রাইমারি (প্রাথমিক) টেক্সট বা খসড়া তৈরি হয়েছে, যেটি আগামীকাল রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। তিনি বলেন, আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না। কারণ এগুলো শব্দের ব্যাপার। বড় কোনো মৌলিক বিষয়ে আপত্তি উঠলে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনাদের (রাজনৈতিক দলগুলোর) মতামতের ওপর ভিত্তি করে খসড়া সনদকে চূড়ান্ত করা হবে। জুলাই সনদে সংস্কারের ঐকমত্য হওয়া ছাড়াও পটভূমি, প্রক্রিয়া ও অঙ্গীকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। আলী রীয়াজ আরো বলেন, এখন পর্যন্ত ১০টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা চলমান আছে এবং তিনটি বিষয়ে আলোচনা এখনো হয়নি। যার মধ্যে আজকে দুটি বিষয় অ্যাজেন্ডায় আছে। ‘এ সমস্ত বিবেচনায় আমরা অনুরোধ করব যে, অত্যন্ত সুস্পষ্ট আলোচনা করে এই প্রক্রিয়া যেন সম্পন্ন করতে পারি’, যোগ করেন তিনি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit