বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আটোয়ারীতে শপথ গ্রহণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে ভার্চুয়াল যুক্ত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম পালন করা হয়। শনিবার ( ২৬ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শপথ গ্রহণ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম.বজলুর রহমান(জাহেদ), উপজেলা জাগপা সম্পাদক বজলুর রহমান, উপজেলা জাসদ সভাপতি আনছার আলী, জুলাই গণ অভ্যুত্থানে আহত মিঠুন ইসলাম,সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, ও সাংবাদিকবৃন্দ। ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান।

শপথ পাঠ শেষে তিনি বক্তব্যে বলেন, বাল্য বিয়ে, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই শপথ যেন শুধু আনুষ্ঠানিকতা না থেকে আমাদের জীবন যাপনে প্রতিফলিত হয়। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে ন্যায়, সমতা, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠায় নিজেদের ভুমিকা পালনের অঙ্গীকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit